বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঢাকায় ‘নিষিদ্ধ সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার, ছিল গুপ্ত হামলার পরিকল্পনা

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৯, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোন উদ্ধার করা হয়েছে। ঢাকার বিভিন্ন স্থানে তাদের গুপ্ত হামলার পরিকল্পনা ছিল বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত থেকে দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের একটি দল। বুধবার (২৯ এপ্রিল) ডিবির একটি সূত্র গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।

পুলিশ জানায়, কামরাঙ্গীরচর থানাধীন তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার ভোর ৩টা ৫ মিনিটে ইমরান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে সকাল ৫টা ৪০ মিনিটে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে এবং একইদিন দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, মেটাল ডিটেক্টর, ড্রোন ও ড্রোন সংশ্লিষ্ট সরঞ্জামসহ বিভিন্ন বই ও লিফলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ধারণা করা হচ্ছে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য। রাজধানীর বিভিন্ন স্থানে তাদের গুপ্ত হামলার পরিকল্পনা ছিল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এই নির্বাচনে ৮০ ভাগ মানুষের সমর্থন নেই: জয়নাল আবদীন ফারুক

পদ্মা সেতুর ঋণ পরিশোধের ৩১৪ কোটি টাকার বেশি গ্রহণ করেন প্রধানমন্ত্রী

তারাবি পড়ে ঘরে ফিরে দেখেলেন স্ত্রীর মুখ বাঁধা গলাকাটা মরদেহ

থার্টিফার্স্টে সন্ধ্যার পর হাতিরঝিল প্রবেশে নিষেধাজ্ঞা

দেশে নির্বাচিত সরকারের প্রয়োজন: এ্যানি

অপহরণ করে চাঁদা না পেয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যা, আটক ৩

কুড়িগ্রামে যুবলীগ ও ছাত্রলীগের দুই সভাপতি গ্রেপ্তার

মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে জনতা

প্রকাশ্যে গুলি করে শিক্ষার্থীকে হত্যা, সেই ফারাবী গ্রেপ্তার

বিদেশের মঞ্চে প্রথম শিরোপা জয়, রংপুর পেল ৬ কোটি টাকা