রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

লালবাগে গণপিটুনিতে যুবক নিহত

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৭, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর লালবাগে গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৭ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গুরুত্বর অবস্থায় সেনা সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার শহীদনগর লোহার ব্রিজ এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে লোহার ব্রিজ এলাকায় স্থানীয়রা ওই যুবককে গনধোলাই দিয়ে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয়। পরে ক্যম্পের সদস্যরা গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

ওসি আরও জানান, নিহত তৌফিকুল এলাকায় কিলার বাবু/টেরা বাবু নামে নামে পরিচিত। তার নামে লালবাগ থানায় মাদক মামলাসহ ৮/১০টি মামলা রয়েছে। তার বাসা শহীদনগর এলাকায়। বাবার নাম ইউনুছ খান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অপারেশন ডেভিল হান্ট: দশ দিনে গ্রেপ্তার ৫২৬৯

প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতেই নতুন শিক্ষানীতি: শিক্ষামন্ত্রী

এবারের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: ওবায়দুল কাদের

ভারতে বসে হাসিনা বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন: মেজর হাফিজ

৫ মাসে রাজস্বে ঘাটতি ৪২ হাজার কোটি টাকা

ডেসকোর ম্যানেজার ইউসুফের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সংঘর্ষের পর যে সিদ্ধান্ত নিল ঢাবি কর্তৃপক্ষ

প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, কর্মমুখী দক্ষতাও জরুরি: শিক্ষামন্ত্রী

দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়: মির্জা ফখরুল

জাহাজভাঙা কারখানায় ডাকাতের হামলায় ২ নিরাপত্তাকর্মী নিহত