বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দেশজুড়ে টিসিবির ৬৯০ ট্রাকে পণ্য বিক্রি শুরু

প্রতিবেদক
Newsdesk
মে ২২, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। চলবে ৩ জুন পর্যন্ত। এসব ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি হচ্ছে। নগরীর ক্রেতারা এসব পণ্য নিয়ে সন্তোষ জানালেও, চাল-আটা না থাকায় আক্ষেপ জানিয়েছেন।

টিসিবির এই বিক্রি কার্যক্রম শুক্রবার ও ছুটির দিনও চালু থাকবে।

সাধারণ ও নিম্নবিত্ত ভোক্তাদের সাশ্রয়ী মূল্য নিত্যপণ্য পৌঁছে দিতে ভ্রাম্যমাণ ট্র্যাকে করে পণ্য বিক্রি করে আসছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবি। এরই ধারাবাহিকতায় ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে প্রায় সাতশ’ ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্য পণ্য বিক্রি শুরু করেছে।

এবার ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। একজন কার্ডধারী সর্বোচ্চ ২ কেজি ভোজ্যতেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল নিতে পারছেন।

বৃহস্পতিবার সকাল থেকে ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি ট্রাক থেকে প্রতি লিটার ভোজ্যতেল ১৩৫ টাকা এবং প্রতি কেজি চিনি ৮৫ ও মসুর ডাল ৮০ টাকা দরে কিনতে পারছেন সাধারণ ক্রেতারও।

টিসিবির বিক্রয়কর্মীরা জানিয়েছেন, পণ্যের মজুদ ও বিক্রি সন্তোষজনক। পণ্য বিক্রি কার্যক্রম শুক্রবার ও ছুটির দিনও চালু থাকবে।

সাশ্রয়ী মূল্য পণ্য কিনতে পেরে সন্তোষ জানিয়েছেন ক্রেতারা। তবে, চাল ও আটা না থাকায় কিছুটা খেদও জানিয়েছেন তারা।

টিসিবির মুখপাত্র মোহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন, ফ্যামিলি কার্ডধারী আর সাধারণের ক্রেতাদের মধ্যে মূল্য পার্থক্য রয়েছে। তাই ফ্যামিলি কার্ড করার পরামর্শ দিয়েছেন তিনি।

ঢাকায় ৫০, চট্টগ্রামে ২০, ছয়টি বিভাগীয় শহরে ১০টি করে অবশিষ্ট ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাক থাকবে। ছুটির দিনসহ পণ্য বিক্রি চলবে ৩ জুন পর্যন্ত।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য গেলেন আইজিপি

কারাগার থেকে মুক্তি পেলেন এ্যানি

পালিয়ে আসা সেনাদের দুয়েক দিনের মধ্যে ফেরত নেবে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান ক্রিকেটে নতুন চমক ‘পাওয়ার হিটিং কোচ’

পাকিস্তান ক্রিকেটে নতুন চমক ‘পাওয়ার হিটিং কোচ’

১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

পরিবেশের ক্ষতি না করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান

মিটফোর্ডের ঘটনায় বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়ারা গুপ্ত সংগঠনের: ছাত্রদল সভাপতি

জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা কমানো সম্ভব: সিপিডি

বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল-ইংল্যান্ড, আর্জেন্টিনার কী হবে?

বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল-ইংল্যান্ড, আর্জেন্টিনার কী হবে?

ছাত্রলীগের উত্তেজনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়