সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নির্বাচন উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ কথা জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ২৫ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনের আলোকে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে, বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ওই দুই দিন বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

 

 

 

সর্বশেষ - রাজনীতি