Friday , 3 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

বেড়েছে ব্রয়লারের দাম, স্বস্তি নেই সবজিতেও

প্রতিবেদক
Newsdesk
July 3, 2026 5:30 pm

নিজস্ব প্রতিবেদক : 

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে স্বস্তি মিলছে না ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। একই সঙ্গে অধিকাংশ মাছ ও বিভিন্ন ধরনের সবজিও বিক্রি হচ্ছে চড়া দামে। ফলে বাজারে গিয়ে বাড়তি খরচের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মিরপুর-৬ নম্বরের কাঁচাবাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজিতে ২০ থেকে ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি কেজি ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও যা ছিল ১৬৫-১৭০ টাকা।

বিক্রেতা মো. কামাল বলেন, শুধু ব্রয়লার মুরগির দাম বেড়েছে। তবে, সোনালি ও লেয়ার জাতের মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে।

তিনি বলেন, ব্রয়লার ১৯০ টাকা, সোনালি জাতের মুরগি ৩৪০ এবং লেয়ার জাতের মুরগি ৩৭০ থেকে ৩৮০ টাকায় বিক্রি করছি।

ব্রয়লার মুরগির দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা যেখান থেকে মুরগি নিয়ে আসি, সেখানেই দাম বেড়েছে।

সবজির দাম গত সপ্তাহের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে। বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ৭০ টাকার ওপরে।

আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, পটল ৬০ টাকা, টমেটো ২০০ টাকা, ঢেঁঢড ৬০ টাকা, শসা ১২০ টাকা, বেগুন ১০০ টাকা। এছাড়া কাঁকরোল ৭০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ঝিঙে ৮০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, কাঁচামরিচ ১২০ থেকে ১৬০ টাকা, বরবটি ৮০ টাকা এবং ধুন্দুল প্রতি কেজি ৬০ টাকায় করে বিক্রি হচ্ছে।

মাছের দাম গত সপ্তাহের মতোই আছে। বড় কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বর্তমানে চিংড়ি মাছ আকারভেদে প্রতি কেজি ৮০০ থেকে ১৩৫০ টাকা, মাঝারি আকারের রুই ৪০০ থেকে ৫০০ টাকা, পাবদা ৪০০ টাকা, পোয়া মাছ ৮০০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও নদীর বড় কাতলা ৮০০ টাকা, টেংরা মাছ ১০০০ থেকে ১২০০ টাকা, ছোট আকারের শিং ৪০০ টাকা, কৈ মাছ ২৫০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের।

নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

শিহাব নামের এক ক্রেতা বলেন, এমনিতেই সবকিছুর দাম বাড়তি। এখন আবার ব্রয়লার মুরগির দাম বেড়ে গেছে। সরকার আসলে কি করতে চাচ্ছে, বুঝতে পারছি না।

কল্লোল নামের আরেক ক্রেতা বলেন, সবজি, মাছ, মুরগিসহ সবকিছুর দাম বাড়তেই আছে। দাম কমানোর কোনো উদ্যোগ দেখছি না। এভাবে চলতে থাকলে পরিবার চালাতে কষ্ট হয়ে যাবে। আমাদের আয় না বাড়লেও, ঠিকই ব্যয় বাড়ছে।

 

সর্বশেষ - রাজনীতি