রবিবার , ২০ জুলাই ২০২৫ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

‘প্লট দুর্নীতি’: শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২০, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ছয়টি মামলা বিচারের জন্য প্রস্তুত হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যসহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২০ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব মামলাগুলো বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, মামলার অধিকাংশ আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আদালতে হাজিরার জন্য গেজেট প্রকাশের প্রক্রিয়া চলমান। মামলাগুলো বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বিচারক তা সংশ্লিষ্ট আদালতে বদলির আদেশ দেন।

মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনার পরিবারের ছয় সদস্য হলেন:

ছেলে: সজীব ওয়াজেদ জয়

মেয়ে: সায়মা ওয়াজেদ পুতুল

বোন: শেখ রেহানা

শেখ রেহানার সন্তান: ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক

বাকি ১৬ জন আসামির মধ্যে রয়েছেন সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করা সাবেক ও বর্তমান কর্মকর্তা ও কর্মচারীরা। তারা হলেন:

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার

অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন

প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার

সহকারী সচিব পূরবী গোলদার

রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা

রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) মো. খুরশীদ আলম

সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ

সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস

সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম

সদস্য (পরিকল্পনা) মো. নাসির উদ্দীন

সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী

পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম

উপপরিচালক হাফিজুর রহমান ও হাবিবুর রহমান

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন

দুদক জানায়, ২০২৫ সালের জানুয়ারিতে দায়ের করা এসব মামলায় অভিযোগ করা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থাকার সুযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হওয়া সত্ত্বেও ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন।

 

 

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই বাংলাদেশে হবে না : নাহিদ

এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে: সিইসি

অগ্নি দুর্ঘটনায় তদন্তে সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দেবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্থানীয় সরকার প্রতিনিধিদের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা তারেক রহমানের

আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার

এক দশকে খুন-গুম-অপহৃত ৩০ সাংবাদিক, মেলে না বিচার

এক দশকে খুন-গুম-অপহৃত ৩০ সাংবাদিক, মেলে না বিচার

রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশে কোনো অপশক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না: ডা. শফিকুর

সাড়ে ১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা বাবর