Wednesday , 10 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্রীড়াঙ্গন
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গাইবান্ধা
  10. চট্রগ্রাম
  11. জাতীয়
  12. জেলার খবর
  13. ঝিনাইদহ
  14. টাঙ্গাইল
  15. ঢাকা

মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুল খারিজ করলেন হাইকোর্ট

প্রতিবেদক
Newsdesk
January 10, 2024 1:53 pm


নিজস্ব প্রতিবেদক :

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১০ জানুয়ারি) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই রুল খারিজ করেন।

আদালতে মির্জা ফখরুলের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বি এম রাফেল।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানো হয়। এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। পরের দিন মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়।

ওই দিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত। পরে মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিন আবেদন করা হয়। গত ২২ নভেম্বর আবেদনটি নামঞ্জুর করেন আদালত। এরপর, ৩ ডিসেম্বর হাইকোর্টে তার জামিন চেয়ে আবেদন করা হয়। ৭ ডিসেম্বর মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

সর্বশেষ - রাজনীতি