সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রিমান্ড শেষে কারাগারে কামাল আহমেদ মজুমদার

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২১, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদকে গুলি করে হত্যার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইনের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তিন দিনের রিমান্ড শেষে কামাল আহমেদ মজুমদারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৯ অক্টোবর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ১৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে গুলশানের একটি বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের এমবিএ’র শিক্ষার্থী ইকরামুল হক সাজিদকে গুলি করে হত্যার ঘটনায় গত ৭ সেপ্টেম্বর ৭৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন নিহতের বাবা।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় আন্দোলনে যোগ দেন সাজিদ। সেখানে আগে থেকেই আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী অবস্থান নেয়। এ সময় দলটির নেতাকর্মীদের হামলায় অনেকে আহত হন। একপর্যায়ে হঠাৎ গুলিবিদ্ধ হন সাজিদ। গুলিটি তার মাথা ভেদ করে চোখ দিয়ে বেরিয়ে যায়।

এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপাচার করা হয়। তবে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি। পরে গত ১৪ আগস্ট নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজিদ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এগোচ্ছে বিএনপি, হাইকমান্ডের ‘মনিটরিংয়ে’ মনোনয়ন প্রত্যাশীরা !

রাজধানীতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব

সরকার ১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে : আসিফ মাহমুদ

অস্ত্র হাতে নয়, অন্ধকারে নয়, সরকার গঠন হবে ভোটে: শেখ হাসিনা

মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামিসহ ৫ জন গ্রেফতার

রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: প্রেস উইং

দৌলতদিয়া যৌনপল্লীতে এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী

ঢাকা সিটি কলেজ আরও দুই দিন বন্ধ থাকবে

জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেন-বগির সংখ্যা বাড়ানো হবে