মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

হত্যা মামলায় : হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৭, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করে হত্যার পৃথক দুই মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ৭ দিনের ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ফের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ইনুকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত আদাবর থানায় দায়ের হওয়া পোশাককর্মী রুবেল হত্যা মামলায় মেননকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। এরপর নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া গত ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। এরপর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়।

এর আগে গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ভাগনি জামাই আব্দুর রহমান

এছাড়া গত ৫ আগস্ট আদাবরের রিংরোডে গুলিবিদ্ধ হয়ে মারা যান পোশাককর্মী রুবেল। এরপর গত ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসানসহ ১৫৬ জন আসামি রয়েছেন। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ। ইনু ২০১৪-২০১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামারুল আরেফিনের কাছে হেরে গিয়েছিলেন তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৩

রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: মির্জা ফখরুল

বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে আইএমও

গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

মন্ত্রীর বাসার লিফটে পরিচালককে মারধর, অভিযুক্ত কর্মকর্তার পদায়ন বাতিল

অবন্তিকার আত্মহত্যা: জবি শিক্ষক দ্বীন ইসলাম সাময়িক বরখাস্ত

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর

মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ওয়ান ইলেভেনের সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি: মির্জা আব্বাস