রবিবার , ১৪ জুলাই ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

অবসর নিয়ে ভাবছেন না মেসি

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৪, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ


স্পোর্টস ডেস্ক :

একসময় টানা ফাইনাল হেরেই যাচ্ছিলো আর্জেন্টিনা। ২০১৪ সালের পর ব্যাক টু ব্যাক কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারে তারা। ২০১৬ কোপা ফাইনালে হেরে অবসরের ঘোষণাই দিয়ে ফেলেছিলেন এলএমটেন। এরপর আর্জন্টিনার সময় পরিবর্তন হয়েছে। কোপা, ফিনালিসিমা, বিশ্বকাপ জয়ের পর আবারও কোপার ফাইনালে আলবিসেলেস্তেরা।

এবার আরও একটি কোপার ফাইনালে দল। আরও একটি শিরোপার অপেক্ষায় সময়ের অন্যতম সেরা তারকা। প্রতিপক্ষ কলম্বিয়া। সোমবার (১৪ জুলাই) সকালে মুখোমুখি হবে দুই দল। দলের এই দারুণ সময় উপভোগ করছেন মেসি। এক সাক্ষাতকারে জানিয়েছেন এখন অবসর নিয়ে ভাবছেন না। দলের এই ভালো সময়টা শুধু উপভোগ করতে চান।

ফ্লোরিডার উপকণ্ঠে মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনালের মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচ। এই ম্যাচ দিয়েই কোপাকে বিদায় বলবে আর্জেন্টিনার তারকা ডি মারিয়া। তবে অবসর ভাবনায় আপাতত নেই মেসি।

মেসি বলেন, ‌এই মুহূর্তে এটা নিয়ে আমি ভাবছি না। আমি উপভোগের মধ্য দিয়ে যাচ্ছি। কী ঘটছে, কী অর্জন করছি, এসব আমি দিন ধরে ধরে ভাবছি। জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত সময় কাটিয়েছি, আবার খারাপ সময়ও কাটিয়েছি। এখন শুধু উপভোগের মধ্যে থাকতে চাই। যতক্ষণ না মনে হবে যে, দলকে আমার আর দেয়ার নেই, ততক্ষণ পর্যন্ত এভাবেই চালিয়ে যাব।

অপরদিকে আর্জেন্টিনা জিতেছে এমন সবগুলো ফাইনালেই গোল করেছেন ৩৬ বছর বয়সী ডি মারিয়া। এবারের কোপার ফাইনালেও তার কাছে গোল চান অধিনায়ক মেসি। বরাবরের মতো ক্যারিয়ারের শেষ ফাইনালেও সতীর্থ-বন্ধু ডি মারিয়ার কাছে এমন আবদার লিওর।

উল্লেখ, সোমবারের ফাইনাল জিতলে জাতীয় দলের হয়ে চারটি শিরোপা জিতবেন লিও।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ওয়ারীতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

ওয়ারীতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

পরিবহনে বিশৃঙ্খলা শুধু বাড়ছেই, দাবি যাত্রী কল্যাণ সমিতির

এবার কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বাকে সংঘবদ্ধ ধর্ষণ, ঢামেকে ভর্তি

চানখারপুলে গুলিতে শিক্ষার্থীর মৃত্যু, শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ

এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, বরিশাল জনসভায়: মির্জা ফখরুল

এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, বরিশাল জনসভায়: মির্জা ফখরুল

চাকরি চুয়াডাঙ্গায়, একজন থাকেন ঢাকায় আরেকজন যুক্তরাষ্ট্রে

চাকরি চুয়াডাঙ্গায়, একজন থাকেন ঢাকায় আরেকজন যুক্তরাষ্ট্রে

অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখ, অভিযান চলছে

মির্জাগঞ্জে কাপ পিরিচ প্রতীকের সমর্থকদের উপর হামলা, আহত ৪

বিএনপির রংপুর বিভাগীয় জনসভায় চিড়া-মুড়ি-কম্বল নিয়ে  আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা

বিএনপির রংপুর বিভাগীয় জনসভায় চিড়া-মুড়ি-কম্বল নিয়ে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা

শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর