বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সিলেটে দায়িত্ব পালনকালে বিসিবির নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৩, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ

সিলেট প্রতিনিধি :

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মাঠে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা মোঃ ইকরাম চৌধুরী। প্রতিদিনের মধ্যে আজও নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করছিলেন ইকরাম। কিন্তু দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি।

পেশাগত দায়িত্ব পালন করার সময় খারাপ অনুভব করেন ইকরাম। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর সিসিইউ ও আইসিইউতে রাখা হয়। রাখা হয় লাইফ সাপোর্টেও। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।

২০১৪ সাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে পালন করছিলেন ইকরাম। বিভিন্ন সিরিজ, আইসিসি, এশিয়ার ইভেন্ট, বিপিএলে নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করে লিখেছে, “সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়ক ইকরাম চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোকাহত। সিলেটের একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক ইকরাম চৌধুরী ২০১৪ সাল থেকে বিসিবি’র নিরাপত্তা কমিটির সাথে কাজ করছিলেন। আজ দায়িত্ব পালনকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং আল হারামাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ৫০ বছর ছিল। বিসিবি ইকরাম চৌধুরীর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছে।”

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

উদ্যোক্তাদের বিকাশে বিশ্বব্যাংকের সহায়তা চান শিল্প উপদেষ্টা

শান্তিগঞ্জে এক রাতে গ্রেফতার ১৬

স্ত্রীসহ সাবেক মন্ত্রী নুরুজ্জামানের সম্পদ জব্দ, ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পরিবারের

নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পরিবারের

শপথ নিলেন ৩ উপদেষ্টা

২৮ কোটি টাকার অবৈধ সম্পদ : ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

ডামি সরকার অনর্গল মিথ্যাচার করছে: রিজভী

যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ্যে গুলি করে শিক্ষার্থীকে হত্যা, সেই ফারাবী গ্রেপ্তার

৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ