Saturday , 25 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
April 25, 2026 6:10 pm

নিজস্ব প্রতিবেদক :

প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের অর্থনীতি মজবুত করতে এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং রপ্তানি বৃদ্ধির জন্য প্রাণিসম্পদ খাতের কোনো বিকল্প নেই।

শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ভেটেরিনারি পেশাজীবীরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ এ বিষয়ে আরও সচেতন হচ্ছে এবং এ খাতে আগ্রহও বাড়ছে।
দেশে ভেটেরিনারি শিক্ষার প্রসার ঘটেছে।

তিনি বলেন, প্রাণীরা তাদের সমস্যা প্রকাশ করতে পারে না, তাই তাদের চিকিৎসা ও সুস্থ রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। এ খাতে কর্মরতরা মেধাবী ও যোগ্য।

তিনি আরও বলেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ খাতের উন্নয়নে ভূমিকা রেখেছিলেন। বর্তমান সরকারও এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, অ্যানিমেল হাজবেন্ড্রি ও ভেটেরিনারি সায়েন্স বর্তমানে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তবে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে এর সমাধান সম্ভব। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সবাই উপকৃত হবে।

সরকারের অগ্রাধিকার তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন ও জনকল্যাণে কাজ চলছে। মৎস্য ও প্রাণিসম্পদ খাত কৃষক কার্ডের আওতায় আসছে, ফলে খামারিরাও কৃষকদের মতো সুবিধা পাবেন। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

সর্বশেষ - রাজনীতি