Thursday , 24 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আওয়ামী লীগের ডিএনএতেই ফ্যাসিজম: আসিফ নজরুল

প্রতিবেদক
Newsdesk
October 24, 2024 9:49 pm


নিজস্ব প্রতিবেদক :

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের ডিএনএতেই ফ্যাসিজম। পনেরো বছরে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান চূর্ণবিচূর্ণ করেছে ফ্যাসিস্ট হাসিনা। তাই ছাত্র জনতার ইচ্ছা প্রতিফলন ঘটাতে সংস্কারে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, উৎকৃষ্ট গণতন্ত্রের জন্য শুধু নির্বাচন নয় সংস্কারে গুরুত্ব দিতে হবে। এর জন্য সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘গণতন্ত্রের অভিযাত্রা; আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

২০০৮ সালের নির্বাচনকে পরিকল্পিতভাবে কারচুপির নির্বাচন মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, এক-এগারোর সরকারকে ভয় দেখিয়ে এই নির্বাচন করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক পথে শপথ নেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর দাবি করে তিনি বলেন, মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে অনৈক্য যেন না থাকে, ফ্যাসিস্ট যেন ফিরে আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করতে হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত