Thursday , 16 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

উত্তরায় বাস চাপায় ২ সাংবাদিক নিহত

প্রতিবেদক
Newsdesk
July 16, 2026 2:54 pm

অপরাধচিত্র ডেস্ক: রাজধানীর উত্তরায় গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। ১৬ জুলাই বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৩টা থেকে ৪টার দিকে উত্তরার জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মী কমপ্লেক্সের মাঝামাঝি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।
পুলিশ বলছে, গতকাল রাতে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা–ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রবিউল আলম রাজু ও শাকিবুল হাসান। তারা বিআরটি লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী দূরপাল্লার একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, এ দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত