সোমবার , ৪ মার্চ ২০২৪ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ডিসিদের কাছে জমি উদ্ধারে সহযোগিতা চেয়েছেন রেলমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৪, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

জেলা প্রশাসকদের (ডিসি) কাছে জমি উদ্ধার ও প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্যে সহযোগিতা চেয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে তিনি এ তথ্য সাংবাদিকদের জানান।

মন্ত্রী বলেন, প্রত্যেকটি জেলার জনগণের কাছে রেল পৌঁছে দেওয়ার নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রীর। সবচেয়ে সস্তা যাত্রী ও মাল পরিবহন মাধ্যম হচ্ছে রেলওয়ে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এ লক্ষ্যে কাজ করছি।

ডিসিরা কী সুপারিশ করেছেন, সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে জিল্লুল হাকিম বলেন, অবৈধ রেলক্রসিং যেখানে আছে সেখানে আমরা সহায়তা চেয়েছি। যেহেতু আমাদের জনবল কম। বেদখল জমি উদ্ধারে তাদের সহযোগিতা চেয়েছি।

তিনি জানান, জেলা প্রশাসকরা সাতটি প্রস্তাবনা দিয়েছেন। দুটি প্রস্তাব দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক। রেলক্রসিংয়ের জন্যে ময়মনসিংহ শহরে মাঝে যানজট হচ্ছে। সেখানে ফ্লাইওভার করতে হলে সড়ক বিভাগের সাথে সমন্বয় করতে হবে। আমরা করবো নাকি সড়ক করবে এ ব্যাপারে আলোচনা হয়েছে।

এছাড়া শার্শায় স্টেশন করার একটি প্রস্তাব রয়েছে। নোয়াখালীর লাইন লক্ষ্মীপুর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ড. মো. হুমায়ুন কবীর।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনি সহিংসতা রোধে সদা তৎপর থাকতে হবে: বিজিবি মহাপরিচালক

সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছাতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী

লিফলেট বিতরণ কর্মসূচি দুই দিন বাড়ালো বিএনপি

কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান

১৪ বছরে সড়কে ৫১ হাজার কোটি টাকার দুর্নীতি : টিআইবি

‘শ্রম ইস্যুতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারবে না যুক্তরাষ্ট্র’

সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

অগ্নি দুর্ঘটনায় তদন্তে সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দেবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বাইক আরোহী দম্পতি নিহত