সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দুদকের মামলায় স্ত্রীর সঙ্গে ফাঁসলেন কবির বিন আনোয়ার

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২০, ২০২৫ ২:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় স্ত্রী তৌফিকা আহমেদের সঙ্গে ফাঁসলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

সোমবার (২০ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।

দুদকের উপ-সহকারী পরিচালক খাইরুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযোগ থেকে জানা গেছে, প্রথম আসামি তৌফিকা আহমেদ ও তার স্বামী কবির বিন আনোয়ার একে অপরের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ চার কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৩৮ টাকার সম্পদ অর্জন করেছেন।

তাদের মোট ছয়টি ব্যাংক হিসাবে সাত কোটি ৭৮ লাখ ৬২ হাজার ৩৭ টাকা এবং ২২ হাজার ২৮০ ডলারের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে। এর মাধ্যমে তারা অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরে করেছেন।

এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা; মানিলন্ডারিং, প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) (৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় তাদের নামে মামলা করেছে দুদক।

তদন্তকালে আরও কোনো জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ পাওয়া গেলে তা আইনামলে আনা হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পদ হারানোর আগেই পদত্যাগ রেড ক্রিসেন্ট চেয়ারম্যান, মন্ত্রণালয়কে দুষলেন

ডিজিএফআইয়ের সা‌বেক ডিজি সাইফুল আলমের ব্যাংক হিসাব স্থগিত

খাগড়াছড়ি নিয়ে অভিযোগের জবাব দিল নয়াদিল্লি

‘প্রেম পুকুর’ ধারাবাহিকে শেলী আহসান ও সানজিদা কানিজ

বনানীতে সিসা লাউঞ্জে আধিপত্যের জেরে খুন হন রাব্বি, গ্রেফতার ২

নেত্রকোণায় সিএনজি চালকদের সড়ক অবরোধ, দুই ট্রাফিক পুলিশ প্রত্যাহার

বনের জমিতে রেঞ্জ কর্মকর্তা আবুল কালামের জমিদারি : দিনদিন সরকারী বনায়ন নিশ্চিহ্ন