Wednesday , 28 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নির্বাচনে কাদের পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র, জানালেন রাষ্ট্রদূত

প্রতিবেদক
Newsdesk
January 28, 2026 9:05 pm

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করতে প্রস্তুত রয়েছে-এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, সিইসির সঙ্গে ভালো বৈঠক হয়েছে। বৈঠকে ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার যে নীতিমালা, প্রস্তুতি ও প্রক্রিয়াগুলো গ্রহণ করেছে, সে সম্পর্কে বিস্তারিতভাবে তাকে জানিয়েছেন সিইসি।

গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত জানান, প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছিলেন যে, নির্বাচন উৎসবমুখর হবে। একইসঙ্গে বাংলাদেশে একটি উৎসবমুখর নির্বাচন হবে আশা প্রকাশ করেন ক্রিস্টেনসেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানির সময় আমি যেমনটি বলেছিলাম, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আমি উচ্ছ্বসিত। এবং এর ফলাফল আমি দেখতে আগ্রহী।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পদ্মা-মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু, কঠোর অবস্থানে প্রশাসন

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জামায়াত আমিরের

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতার ইইডির ঢাকা মেট্রো জোনে পদায়নে তোলপাড়

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ কারাবন্দিকে মুক্তি দিয়েছে সরকার

তাড়াশে নিজ বাসায় মিললো বাবা-মা-মেয়ের গলাকাটা লাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে

বিদেশি মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করতে আইএমএফের ফের তাগাদা

ভয়ে মরা নয়, সাহস করে লড়াই করুন: মির্জা ফখরুল

পোশাক শিল্প এখন স্থিতিশীল: বিজিএমইএ