Thursday , 16 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

পিলখানায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিজিবি মহাপরিচালকের

প্রতিবেদক
Newsdesk
July 16, 2026 5:15 pm

অপরাধচিত্র প্রতিবেদক: পিলখানায় গাছ লাগিয়ে এতে পানি দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী |সংগৃহীত

রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’র উদ্বোধন করেছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে পিলখানাস্থ বিজিবি সদর দফতরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পশ্চিম পাশে একটি নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ তুলে ধরে বিজিবি মহাপরিচালক বলেন, ‘বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; এটি একটি মহৎ দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।’
তিনি আরো বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’ এ লক্ষ্যে তিনি সারাদেশে বিজিবির প্রতিটি স্থাপনায় পরিকল্পিতভাবে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের নির্দেশনা দেন।
বিজিবি মহাপরিচালক প্রতিটি বিজিবি সদস্যকে বছরে অন্তত একটি গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেন, ‘শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমেই এ উদ্যোগের প্রকৃত সাফল্য নিশ্চিত করা সম্ভব।’
বিজিবি মহাপরিচালক জানান, এ বছর বিজিবি সদর দফতরসহ সারাদেশে ৭৩ হাজার বৃক্ষ রোপণ করা হবে।
সারাদেশে বিজিবির প্রতিটি স্থাপনায় উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ কর্মসূচিকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান বিজিবি মহাপরিচালক।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক

সবার সহযোগিতায় স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব: প্রধান উপদেষ্টা

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

আত্মসমর্পণের পর মাহমুদুর রহমান কারাগারে

শতভাগ পোশাক কারখানায় বেতন পরিশোধ, বোনাস পেয়েছে ৯৯ শতাংশের শ্রমিক

টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গণভোটের আলোচনায় ইউনূসকে ‘রেফারির ভূমিকায়’ থাকার আহ্বান ধর্মভিত্তিক ৮ দলের

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত: চিকিৎসক

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান

ক্লাবের মালিকানা লিখে নেওয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা