Thursday , 27 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পুলিশে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে

প্রতিবেদক
Newsdesk
August 27, 2026 7:05 pm

নিজস্ব প্রতিবেদক : 

পুলিশে ৪ হাজার নিরস্ত্র উপপরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পূর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, উল্লিখিত পদগুলো সৃজিত হলে রংপুর জেলাতেও জনবল বৃদ্ধি পাবে। এ ছাড়া আগামী ৫ বছরে পর্যায়ক্রমে ডেভেলপড্ অ্যান্ড অর্গানুগ্রাম ইক্যুইপমেন্টভুক্ত পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মধ্যে ক্রয়পূর্বক পূরণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি একাডেমিতে পিরিয়ডিকালি পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেখানেই নৈতিক, শারীরিক এবং বিভিন্ন একাডেমিক প্রশিক্ষণ হয়। এটি প্রচলিত পদ্ধতি।

আলাদাভাবে নৈতিক প্রশিক্ষণের জন্য আপাতত বর্তমান সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানান সালাহউদ্দিন আহমদ।

এদিন সংসদ অধিবেশন চলাকালে গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ঢালাওভাবে বক্তব্য দিলে হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিতে হবে।

সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ কোনো অভিযোগ বা বক্তব্য সংসদে তুলে ধরা হলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো নির্দিষ্ট ঘটনা বা তথ্য থাকলে তা সরকারের নজরে আনতে হবে। প্রমাণসহ বিষয়টি উপস্থাপন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ভ্যানে লাশের স্তূপ: ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি পুলিশের

সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে রাজনৈতিক কারণে: ধর্ম উপদেষ্টা

একযোগে সরিয়ে দেওয়া হলো ৩ সচিবকে

আদালতের ‘স্থিতাবস্থা’ উপেক্ষা করে কলমাকান্দায় স্থাপনা নির্মাণ: নেপথ্যে কোন অদৃশ্য শক্তি?

বিদায়ী টেস্ট সিরিজের আগে স্পটলাইটে ওয়ার্নার

১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

সামাজিক নিরাপত্তায় প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ বেড়েছে

প্রভোস্টের সামনে শিবিরকর্মীর ওপর ছাত্রদল নেতাদের মব: বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে প্রক্টর

জুলাই গণঅভ্যুত্থানের পথেই এই বাংলাদেশকে চলতে হবে: নাহিদ ইসলাম

ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা: ফখরুল