বুধবার , ২৮ মে ২০২৫ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাক্ষাৎ

প্রতিবেদক
Newsdesk
মে ২৮, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের (জেবিপিএফএল) প্রেসিডেন্ট তারো আসো। বুধবার (২৮ মে) টোকিওর ইম্পেরিয়াল হোটেলে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ দু’দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার বাংলাদেশ সময় বেলা সোয়া ১১টার দিকে চারদিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তারও আগে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে সফরসঙ্গীদের নিয়ে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এই সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূসের এই সফরে বাংলাদেশের ১ লাখ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতাড়বাড়ি-মহেশখালীর প্রকল্পসহ দেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয় গুরুত্ব পাবে। এছাড়া জাপানি প্রতিষ্ঠান জাইকার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে দুই দেশের মধ্যে ৭‌টি সমঝোতা স্মারক সই হতে পারে। পাশাপাশি ঢাকা-টোকিও সম্পর্কের অমীমাংসিত সব ইস‍্যুতেও আলোচনা হবে। তবে সেখানে সামরিক খাত অগ্রাধিকারে থাকবে না। এয়ারক্রাফট সংকটে বন্ধ হওয়া জাপানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর ব্যাপারে কথা হবে। এছাড়া জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব করবেন প্রধান উপদেষ্টা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
আজ থেকেই ঢাকা কলেজের ঈদের ছুটি শুরু: শিক্ষামন্ত্রী

আজ থেকেই ঢাকা কলেজের ঈদের ছুটি শুরু: শিক্ষামন্ত্রী

নেত্রকোণাসহ পাঁচ জেলায় নেতা-কর্মীদের সাথে ভার্চুয়ালি সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় বিএনপি নেতাদের গ্রেপ্তার : আইনমন্ত্রী

আফগানদের বিপক্ষে বড় জয়ে শুরু বাংলাদেশের

আফগানদের বিপক্ষে বড় জয়ে শুরু বাংলাদেশের

অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর শাস্তি

কলমাকান্দায় মাদ্রাসাছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু: প্রধান উপদেষ্টা

খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টার

জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ জনেরও বেশি মানুষ হত্যা করা হয়েছে: জাতিসংঘ

বাবা- মায়ের কবরের পাশে শায়িত হলেন শফী আহমেদ