রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে’

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৯, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ব্যক্তিগত ও পারিবারিক জীবনে আমরা সবাই ভোক্তা। নিজেদের সুরক্ষিত রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।

রবিবার (১৯ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের ২৮তম সভায় তিনি এ কথা বলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন সভায় সভাপতিত্ব করেন।

ভোক্তাদের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘সঠিক প্রচারপত্র তৈরি করে স্টেক হোল্ডারদের কাছে পৌঁছাতে পারলে সেলফ কারেকশন চলে আসবে। ভোক্তা তার অধিকার জানতে পারলে তার মধ্যে সেটা পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে।’

তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের সমাজে দায় রয়েছে, সে দায় সম্পর্কে তাদের অবহিত করা দরকার।’ প্রয়োজনে শিক্ষা কার্যক্রমে ভোক্তার অধিকার ও নৈতিকতা বাড়ানোর কনসেপ্ট অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন– বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল আলিম খান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির ভূইয়া, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম ও ঔষধ প্রশাসন অধিদফতরের প্রতিনিধিরা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শবে বরাতে রাজধানীতে আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো নিষিদ্ধ

নরসিংদীতে স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৫

অভিনেত্রী সুবাহর যে মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে

সচিবালয়ের সামনে আবারও অব্যাহতি পাওয়া এসআইদের অবস্থান

গণহত্যার বিচার করাই আমার প্রধান দায়িত্ব: আসিফ নজরুল

পিরোজপুরে নিজ বাড়িতে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা

এস আলম গ্রুপের ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অসহযোগের ঘোষণাকারীদের গ্রেপ্তার করতে হবে : কামরুল ইসলাম

ভোলায় গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন

দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু