সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রেলওয়ের ১ দশমিক ২ একর জমি দখলমুক্ত

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৬, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। প্রায় ১ দশমিক ২ একর জমি দখলমুক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।

একই সঙ্গে মালিবাগে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে রাজধানীর মালিবাগে চালানো অভিযানে পাকা, সেমি পাকা ও কাঁচা সব মিলিয়ে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে অবৈধ দখলে থাকা বাংলাদেশ রেলওয়ের প্রায় ১ দশমিক ২ একর জমি দখলমুক্ত হয়েছে।

স্থাপনা উচ্ছেদের সঙ্গে সঙ্গে এক্সক্যাভেটর দিয়ে এসব স্থাপনার পাকা প্লাটফর্ম গুঁড়িয়ে দেওয়া হয়েছে যেন ভবিষ্যতে এসব জমিতে দখলদাররা সহজেই পুনরায় স্থাপনা নির্মাণ করতে না পারে। মালিবাগে চালানো অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হলো। ঢাকাসহ সারা দেশে অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা ২০২৪ সালের ১০ ডিসেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। পরে ১১ ডিসেম্বর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে: ড. ইউনূস

খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয় বিদেশ থেকে চিকিৎসক এনে: ড্যাব

খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয় বিদেশ থেকে চিকিৎসক এনে: ড্যাব

মাদকের গডফাদারদের ধরবো এবার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাবি-জবিতে বিক্ষোভ

জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি: তারেক রহমান

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনে এবং বিচার ৯০ দিনের মধ্যে: আইন উপদেষ্টা

দেশের বাইরে থেকেই হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

সাবেক আইজিপি মামুনসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ