রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সংস্কার কমিশনের কিছু সুপারিশে ইসির স্বাধীনতা খর্ব হবে: সিইসি

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৬, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে সংসদীয় কমিটির হস্তক্ষেপের সুযোগ রাখার বিষয়ে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। অন্য কারো হস্তক্ষেপ কোনভাবেই গ্রহণযোগ্য না।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশকিছু প্রস্তাব নির্বাচন কমিশনের (ইসি) স্বাধীনতা খর্ব হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত আরএফইডি টক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি একরামুল হক সায়েম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে সংসদীয় কমিটির হস্তক্ষেপের সুযোগ রাখার বিষয়ে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। অন্য কারো হস্তক্ষেপ কোনভাবেই গ্রহণযোগ্য না।

সিইসি বলেন, পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে। স্থায়ী কমিটির কাছে নির্ভরশীল হতে চাই না। এই সংক্রান্ত সুপারিশ বাতিল করতে হবে।

এএমএম নাসির উদ্দিন বলেন, সুপারিশ অনেক কিছু দেয়া যায়। বাস্তবায়ন করা কঠিন। সীমানা নির্ধারণ ইসির এখতিয়ার। পার্লামেন্টারি স্টান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে। ভোটার হালনাগাদ এবং সীমানা নির্ধারণের জন্য ইসির বাইরে অন্য কারো হস্তক্ষেপ কোনভাবেই গ্রহণযোগ্য না।

ইসিকে দায়বদ্ধতার ক্ষমতা সংসদীয় কমিটির হাতে দেওয়ার বিষয়েরও সমালোচনা করেন সিইসি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরে তফসিল করতে হবে। অক্টোবরের মধ্যে আইন-কানুন, বিধি-বিধান সংস্কার শেষ করতে হবে। আশাকরি, উৎসবমুখর পরিবেশ ভোট করতে পারব।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ড্রেনেজ ব্যবস্থা এবং মাদকমুক্ত পুরান ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি হাজী মিলনের

দেশি-বিদেশি প্রতিবেদন মিলিয়ে জানা যাবে কার্গো ভিলেজে আগুনের কারণ: বাণিজ্য উপদেষ্টা

মৌসুমের শুরুতে নাগালের বাইরে ইলিশের দাম

জিয়াউল আহসানসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পা হারানো লিমনের অভিযোগ

নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না: রিজভী

ভোলায় গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন

নবনিযুক্ত আইজিপিকে যেসব নির্দেশনা দিলেন রাষ্ট্রপতি

ফের ৩ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

গাজীপুরে দগ্ধদের যাবতীয় ব্যয় প্রধানমন্ত্রী বহন করবেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টার দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন