Monday , 27 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
July 27, 2026 6:31 pm

নিজস্ব প্রতিবেদক :

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন।

অন্যরা হলেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জয়া আহসানের সাথে একটা সিনেমায় অভিনয় করতে চাই: মনোজ

কুমিল্লায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে সত্তরোর্ধ্ব শ্বশুর গ্রেপ্তার

সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না : ওবায়দুল কাদের

নগর ভবনে হামলার দায় উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠদের: ইশরাক

১২ আগস্ট আকাশে বিরল পূর্ণ সূর্যগ্রহণ

কংস নদে অবৈধ বালু উত্তোলন: প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর 

শিক্ষা কমিশন হলেই শিক্ষাখাতের সকল সমস্যার সমাধান হবে না: শিক্ষা উপদেষ্টা

পরীক্ষার হলে ফেসবুক লাইভে ছাত্রলীগ নেতা, সমালোচনার ঝড়

পরীক্ষার হলে ফেসবুক লাইভে ছাত্রলীগ নেতা, সমালোচনার ঝড়

ছাত্র আন্দোলনে হামলা: জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে : বিমান প্রতিমন্ত্রী