Thursday , 9 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

হামের প্রাদুর্ভাবে মৃত্যু বেড়ে ৭৪৭

প্রতিবেদক
Newsdesk
July 9, 2026 11:39 pm

অপরাধচিত্র প্রতিবেদক: সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
০৯ জুলাই বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ওই দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৫৪ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৩ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭৪৭ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮১৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন। সর্বশেষ নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১২৮ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ১৯৮ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
সরকারের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৮ হাজার ৪১৯ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে যে দুইজন মারা গেছে, তাদের একজন ঢাকা বিভাগের। আরেকজন সিলেট বিভাগের।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন ম্যাক্সওয়েল

বিএনপি মানবাধিকার লঙ্ঘনে রেকর্ড করেছে : ওবায়দুল কাদের

রয়টার্সের প্রতিবেদন : নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান

বুধবার থেকে ৬৪ জেলায় ট্রাকসেলে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে

চানখারপুলে ৬ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

২১ জানুয়ারির পর পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী: জ্বালানি উপদেষ্টা

১৭ বছর কারামুক্তির পর নেত্রকোনার গণ সংবর্ধনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

রাজধানীতে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত