Thursday , 23 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জেলার খবর

হামের রোগী ফেরত নয়, বাড়াতে হবে শয্যা

প্রতিবেদক
Newsdesk
April 23, 2026 4:10 pm

নিজস্ব প্রতিবেদক :

হামের রোগীর চাপ সামাল দিতে দেশের সব সরকারি হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শয্যা সংকট দেখিয়ে কোনো হাসপাতাল থেকে হাম বা হাম-উপসর্গের রোগীকে অন্যত্র ফেরত পাঠানো যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয় থেকে ২১ এপ্রিল এই আদেশ জারি করা হয়।

জরুরি নির্দেশনায় বলা হয়, হাসপাতালে শয্যা খালি না থাকলেও রোগী ফিরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে। তবে কেবলমাত্র জটিল ও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে রোগীকে রেফার্ড করা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, রেফার্ডের ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত রেফারাল চেইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ নিয়ম লঙ্ঘন হলে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে দায় নিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এই নির্দেশনায় দেশের সব সরকারি হাসপাতালকে তাৎক্ষণিকভাবে নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রোগীদের সেবা নিশ্চিত করতেই এমন নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ

মব জাস্টিস গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে: হাইকোর্ট

খুনি মোশতাকের প্রতি ঢাবি অধ্যাপকের শ্রদ্ধা, তোলপাড়

খুনি মোশতাকের প্রতি ঢাবি অধ্যাপকের শ্রদ্ধা, তোলপাড়

জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী

‘শীর্ষ সন্ত্রাসী’ বাপ্পি ও তার সহযোগী ৭ দিনের রিমান্ডে

ফের বাংলাদেশে আশ্রয় নিলেন ২৯ বিজিপি সদস্য

র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ক্ষমতায় বসেই চার মন্ত্রীকে সরালেন সুনাক

ড. ইউনূসের বিরুদ্ধে মামলায় সরকারের হাত নেই: আইনমন্ত্রী