Sunday , 17 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাচ্চুসহ ৯ জনের নামে দুদকের মামলা

প্রতিবেদক
Newsdesk
August 17, 2025 8:35 pm

নিজস্ব প্রতিবেদক :

ঋণের নামে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আজ (রোববার, ১৭ আগস্ট) দুদকের উপ-পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে এ মামলাটি করেন।

আসামিদের মধ্যে রয়েছেন, ব্যাংকের সাবেক পরিচালক জাহাঙ্গীর আকন্দ সেলিম, বিজয় ভট্টাচার্য, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, মো. আনোয়ারুল ইসলাম, নিলুফার আহমেদ, সাবেক এজিএম গোলাম ফারুক খান এবং বেলায়েত নেভিগেশন কোম্পানির মালিক গাজী বেলায়েত হোসেন মিঠু ও তার স্ত্রী নাহিদ আক্তার।

এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের ১২ কোটি ২৮ টাকা আত্মসাৎ করেন।

২০১০ সালের বেলায়েত নেভিগেশন নামে একটি হিসাব খোলার পর কোনো সহায়ক জামানত না দিয়ে কেবল ৪টি প্রস্তাবিত কার্গো ভেসেলকে মর্টগেজ দেখিয়ে ১২ কোটি ২৮ লাখ টাকা তুলে নেয় আসামিরা।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত