সোমবার , ২১ জুলাই ২০২৫ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

২০২৬ সা‌লের হজ: প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২১, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

২০২৬ সালে হজ পালনে ইচ্ছুক ব্যক্তিরা প্রাথমিকভাবে ৪ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। ২৭ জুলাই শুরু হবে প্রাথমিক নিবন্ধন।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের হজের রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে এ বছরের ১২ অক্টোবরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যেই হজযাত্রীদেরকে প্রাথমিক নিবন্ধন ও পরবর্তীতে হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও বিমানভাড়া নির্ধারণসাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে ধর্ম মন্ত্রণালয়।

সরকারি মাধ্যমের হজযাত্রীরা ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও বায়তুল মোকাররম অফিস এবং আশকোনা হজ অফিস থেকে প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন। বেসরকারি মাধ্যমে হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদেরকে অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করতে হবে।

সভায় সৌদি সরকার ঘোষিত ২০২৬ সালের হজ কার্যক্রমের রোডম্যাপসহ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা উপস্থাপন করা হয়।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগামী হজ মৌসুমে মক্কা ও মদিনায় বাড়িভাড়ার পূর্বে হজ ফ্লাইট সিডিউল চূড়ান্ত করা এবং হজযাত্রীদের কোরবানির টাকা নুসুক মাসার প্ল্যাটফর্মে পরিশোধের নির্দেশনা দিয়েছে বলে সভায় জানানো হয়। এছাড়া, মেডিকেল ফিটনেস ব্যতীত হজে গমন না করার জন্যও তাদের পক্ষ হতে নির্দেশনা দেওয়া হয়েছে। রোডম্যাপের নির্ধারিত সময়সূচির মধ্যে কোনো কাজ সম্পন্ন না হলে হজ পালন অনিশ্চিত হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সৌদি এ মন্ত্রণালয়।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে এ সভায় হাবের পক্ষ থেকে একটি প্রস্তাবনা তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে বাড়িভাড়ার চুক্তি স্বাক্ষরের আগেই হজ ফ্লাইট সিডিউল অনুমোদন, কোরবানি ও ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক না করা, হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধি, হজ প্যাকেজ ৩৫-৪০ দিনে কমিয়ে আনাসহ বেশকিছু সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করা হয়। সংগঠনটির পক্ষে সভাপতি ও মহাসচিব প্রস্তাবনাসমূহ তুলে ধরেন।

সভায় অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, ড. মো. আয়াতুল ইসলাম, হজ অনুবিভাগের যুগ্ম সচিব ড. মো. মঞ্জুরুল হক, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমদ মজুমদারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও হাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রিটার্ন দাখিলের সময় আরও বাড়লো

বাংলাদেশকে সিরিজ হারানোর হুমকি আমিরাত অধিনায়কের

পদ্মা-মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু, কঠোর অবস্থানে প্রশাসন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: রিজভী

আমরা গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চাই : তথ্য প্রতিমন্ত্রী

হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

বিএনপির সময় মামলা নেওয়া হতোনা আর এখন বিচার হয়না । রানা দাশ গুপ্তা

বিএনপির সময় মামলা নেওয়া হতোনা আর এখন বিচার হয়না । রানা দাশ গুপ্তা

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার

একাত্তরের কালরাত স্মরণে মঙ্গলবার ‘ব্ল্যাকআউট’

ছাত্র ইউনিয়নের নেতাসহ ৮০ জনের নামে পুলিশের মামলা