শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আসামির সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পরলেন ভুয়া গোয়েন্দা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৩, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি :

বরিশালে মেহেদী হাসান শাওন নামে এক ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে এক আসামির সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েন।

আটক শাওন বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের মো. ফিরোজ আলমের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র জব্দ করা হয়।

কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে শাওন জেলে থাকা শিক্ষার্থী হোসাইন আল সুয়ানের সঙ্গে দেখা করতে চান। তখন তাকে শনিবার সকালে আসতে বলা হয়। পরদিন সকালে এসে তিনি নিজেকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেন। সন্দেহ হলে আইডি কার্ড চাইলে তা দেখাতে ব্যর্থ হন। পরে তার ভুয়া পরিচয় ফাঁস হয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন নিজের ভুল স্বীকার করেন। তবে কেন তিনি কারাগারে আসামি হোসাইনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সে বিষয়ে কিছু জানাননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। কখনও নিজেকে ডিজিএফআই, কখনও বিজিবি, আবার কখনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করেছেন। চাকরি দেয়ার নামেও বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জেল সুপার মঞ্জুর হোসেন আরও জানান, শাওন ২০২৪ সালে এক মামলায় কারাগারে ছিলেন। এ ঘটনায় মামলা করা হবে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদ ফেরার সুযোগ পাবে: জামায়াতের আমির

দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে: দুলু

অবশেষে বিয়ের ছবি প্রকাশ করলেন তাহসান

বন্যার আরও অবনিত, সিলেটে পানিবন্দি ১০ লাখ মানুষ

ক্রয়কৃত সনদে সরকারি চাকরি, অভিযোগ দায়েরের পরও নিরব কর্তৃপক্ষ

ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

এটুআইয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ তথ্য উপদেষ্টার

বিএনপি’র নাম ভাঙিয়ে নতুন সংগঠন করলে ব্যবস্থা নেওয়া হবে : রিজভী

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা, উপকূলজুড়ে জেলেদের দীর্ঘশ্বাস

নির্বাচন কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: সিইসি