Friday , 2 February 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ইজতেমায় আসার পথে বাসের ধাক্কায় নিহত পুলিশের এএসআই

প্রতিবেদক
Newsdesk
February 2, 2024 2:48 pm


গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় ডিউটি করতে আসার পথে বাসের ধাক্কায় হাসান নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) আমির হামজা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ জেলার কন্ট্রোল রুমে কর্মরত এসআই আমির হামজা ও মানিকগঞ্জ জেলার কোর্টে কর্মরত এএসআই হাসান মোটরসাইকেলযোগে ইজতেমায় ডিউটিতে আসছিলেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন মিলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে বলাকা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমির হামজা ও এএসআই হাসান গুরুতর আহত হন।

পরে টঙ্গী থানা পুলিশ আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। পরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এএসআই হাসান মৃত্যুবরণ করেন। বর্তমানে ওই হাসপাতালে এসআই আমির হামজার চিকিৎসা চলছে। ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আহত আমির হামজার চিকিৎসা চলছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

গেলো বছরে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা

হয়ে গেল মৌসুমী হামিদের গায়েহলুদ, কাল বিয়ে

অর্থ লুটে দায়ী ব্যক্তি–প্রতিষ্ঠান কর্তৃত্ব ফিরে পাওয়া কল্যাণকর হবে না: ইফতেখারুজ্জামান

হাইকোর্টে হারলেন ড. ইউনূস, দিতে হবে ৫০ কোটি টাকা

কোভিড বিশ্বব্যাপী মানুষের আয়ু কমিয়েছে ১ বছর ৬ মাস: গবেষণা

হেলিকপ্টারে বউ এনে শখ মেটালেন বর

হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা করা দরকার করবো: সিইসি

নেত্রকোনা ফরেস্ট রেঞ্জার রামকৃষ্ণ ঘোষের কার্যালয় থেকেই রাতের আঁধারে ৬ গাড়ি গাছ পাচারের অভিযোগ!

রাজনৈতিক বিবেচনায় দেয়া সারের লাইসেন্স বাতিল হবে: কৃষি উপদেষ্টা