Saturday , 15 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, নারীসহ আহত ২

প্রতিবেদক
Newsdesk
March 15, 2025 5:52 pm

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ কালু (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন নিহতের মা ও বোন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ায় নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত কালু ওই এলাকার মরহুম শামসুল হুদা চৌধুরীর ছেলে।

জানা গেছে, ইসলামাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গংয়ের সঙ্গে একই এলাকার লিটনদের জমিজমার বিরোধ রয়েছে। সে সূত্র ধরে আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এর আগে একই দিন ইফতারের কয়েক ঘণ্টা আগে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে কালুর চাচাতো ভাই লিটনের স্ত্রী আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, ‘জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিক তদন্তে স্থানীয় চেয়ারম্যানের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।’

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের মোবাইলে ফোনে কল করা হলে বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘ফার্মের মুরগি’ বিতর্ক : আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

৬ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

নাসিরকে ২ বছর নিষিদ্ধ করলো আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখানো নিয়ে অনিশ্চয়তা

টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশে খেলা দেখানো নিয়ে অনিশ্চয়তা

গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

জনতা ব্যাংকের সোয়া ৫ কোটি টাকা আত্মসাৎ, ম্যানেজারসহ গ্রেপ্তার ৩

অনলাইন ব্যবসার ক্ষেত্রে হাইকোর্টের ৯ দফা নির্দেশনা

অতীতের সব ভূলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে যেতে দেন প্রধানমন্ত্রী ।

অতীতের সব ভূলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে যেতে দেন প্রধানমন্ত্রী ।

অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে: মির্জা ফখরুল

জিম্মি জাহাজ ও ক্রুদের মুক্ত করার প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী