শুক্রবার , ১৩ জুন ২০২৫ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

গলাচিপায় ১৪৪ ধারা জারি

প্রতিবেদক
Newsdesk
জুন ১৩, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পুনরায় সংঘর্ষের আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

শুক্রবার (১৩ জুন) সকাল ১০টা থেকে পুরো উপজেলায় ১৪৪ ধারা জারির বিষয়ে মাইকিং করা হয়েছে। এ আদেশ রবিবার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত বলবৎ থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত গলাচিপা পৌর শহর ও আশপাশের এলাকায় সকল ধরনের সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য ও সকল প্রকার দেশীয় অস্ত্র নিষিদ্ধ থাকবে। একসঙ্গে পাঁচ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টায় গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এর আগে রাত ৮টার দিকে চর বিশ্বাস বাজারে বিএনপি ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেছেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। কেউ ১৪৪ ধারা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ক্লিনিকে ভর্তি হওয়ার পর থেকে বেশ সুস্থ রয়েছেন বেগম জিয়া: ডা. জাহেদ

বইমেলায় মবের আশঙ্কা নেই, সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা: ডিএমপির অতিরিক্ত কমিশনার

অপরাধের দায় স্বীকার না করে রাজনীতিতে ফিরতে পারবে না আ.লীগ: প্রেস সচিব

ঈদে স্বর্ণালঙ্কার থানায় রাখার পরামর্শ ডিএমপির

বড় বড় সাংবাদিকদের কিনে এসেছি, সব থেমে যাবে: লাকী

নিবন্ধিত ক্লিনিক-হাসপাতাল ছাড়া অ্যানেসথেশিয়া নয়, নির্দেশনা জারি

সড়ক উন্নয়নের নামে অর্থ লোপাট : বাড়ছে দুর্ভোগ লোপাটচক্রের হোতা সেলিম, মতিউর

‘মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম’

জুনেই মূল্যস্ফীতি আটে নেমে আসবে: অর্থ উপদেষ্টা

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩৮% নগদ লভ্যাংশ অনুমোদন