শনিবার , ২ আগস্ট ২০২৫ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চকরিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ

কক্সবাজার থেকে জাফর আলম :

কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের গুলিতে হত্যা মামলার আসামি এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নে আজমনগর স্কুলের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ সোয়ায়েত (৩০)। তিনি বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামাপাড়া এলাকার নুরুল আজিজের ছেলে। এ ছাড়া তিনি বদরখালী বাজারের ব্যবসায়ী নুরুল হুদা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে স্কুলের সামনে সড়কের পাশে বসে সোয়ায়েতসহ কয়েকজন যুবক গল্প করছিলেন। ওই সময় বদরখালী ফেরিঘাট এলাকা দিয়ে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। একটি গুলি সোয়ায়েতের কানের পেছনে ঘাড়ে লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের মরদেহ রাতেই থানায় আনা হয়। নিহতের ঘাড়ে গুলির চিহ্ন পাওয়া গেছে। সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা, কী কারণে এ গুলি চালালো, সেই রহস্য এখনো জানা যায়নি। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আইনজীবী সমিতি নির্বাচনে সহিংসতার মামলায় গ্রেপ্তার ৫

রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রভাবের বাইরে থেকে দুদক গঠনের আহ্বান টিআইবির

বেনজীর আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরিয়ে আনা হবে : ওবায়দুল কাদের

রুহুল আমিন গাজী ছিলেন একজন আপসহীন সাংবাদিক নেতা

আনসারের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পটিয়ায় ফ্যানে ঝুলছিল স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ, ঘটনা ঘিরে রহস্য

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের সম্মান জানাবে সরকার

২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি

মির্জা ফখরুল-আমীর খসরুর রিমান্ড নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১