বুধবার , ২৭ নভেম্বর ২০২৪ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা: ইসকনের ৭৬ জনের নামে মামলা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৭, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের আদালত ভবন ও তার আশপাশের এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে পুলিশের ওপর হামলার অভিযোগে ইসকনের ৭৬ জনের নাম উল্লেখ করে আলাদা তিনটি মামলা করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানায় মামলা তিনটি দায়ের হয়েছে। এসব মামলায় আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬শ থেকে ৭শ জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাত ৩শ থেকে ৪শ জন এবং কোতোয়ালী মোড়ের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াইশ থেকে ৩শ জনকে আসামি করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

জানা গেছে, চট্টগ্রামের ওই ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের পর তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে সেনা কর্মকর্তা হত্যা মামলার আসামি সাদেক গ্রেপ্তার

২০২৪ সালে ভূমধ্যসাগরে ২২০০ জনের মৃত্যু: জাতিসংঘ

নির্বাচন সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে ইসি

পালিয়ে যাওয়া স্ত্রীর ডিভোর্স লেটার লাগে না : রিজভী

আনার হত্যা মামলায়: মোস্তাফিজুর ও ফয়সাল ৬ দিনের রিমান্ডে

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেপ্তার

লালবাগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন

দেশের কল্যাণ ও শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা

বিদেশি সহযোগিতা ছাড়াই নির্বাচন করতে সক্ষম বাংলাদেশ: রাশিয়া