মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চট্টগ্রামে রান্নাঘরে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৭, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি : 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মা ও শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। তবে স্বজনদের দাবি এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।

নিহতরা হলেন সুমি আক্তার ও তার দুই বছর বয়সী মেয়ে ওয়াজিহা আক্তার। ঘটনার পর সুমির স্বামী সিএনজিচালক মোহাম্মদ মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

স্বজনদের দাবি, তিন বছর আগে পারিবারিকভাবে সুমির সঙ্গে মিজানের বিয়ে হয়। দাম্পত্য জীবনে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। কিছুদিন আগে স্বর্ণ বন্ধক রাখা নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

মঙ্গলবার বিকেলে মিজান ফোন করে পরিবারের সদস্যদের জানান, তার স্ত্রী ও সন্তান আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা ওড়নায় ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ দেখতে পান।

তাদের দাবি, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং ঘটনার পর মিজান ও তার মা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পুলিশ জানায়, সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটেও ছিল ঝুঁকি, তদন্তে অনিয়মের তথ্য

হত্যার হুমকি পেয়ে থানায় জিডি ব্যারিস্টার সুমনের

ব্যক্তি স্বার্থে দলের স্বার্থ নষ্ট করলে ছাড় নয়: তারেক রহমান

যুক্তরাষ্ট্রের ২০% শুল্ক হ্রাসে ড. ইউনূসকে জামায়াত আমিরের ধন্যবাদ

ইসির নিবন্ধন চায় ১৪৭ রাজনৈতিক দল

মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে : বিএনপি

জাতিসংঘের বিবৃতি নির্বাচন প্রতিহতকারী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গেছে : তথ্যমন্ত্রী

মির্জাগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিএনপি আন্দোলনের আড়ালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি ২৬ আগস্ট