Thursday , 27 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

চাঁদপুরে সপরিবারে ‘উধাও’ পিন্টু দাসের বাসার তালা ভাঙল পুলিশ

প্রতিবেদক
Newsdesk
August 27, 2026 7:12 pm

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে সপরিবারে ‘উধাও’ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসের ভাড়া বাসার তালা ভেঙেছে পুলিশ। পরে পুলিশ ভেতরে প্রবেশের পর ঘরের মালামাল অগোছালো দেখতে পায়। পুলিশের ধারণা, রুমের মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ডিবি চাঁদপুরের ওসি মজিবুর রহমান।

জানা গেছে, পিন্টু শহরের হোল্ডিং নাম্বার-৫৮ এর সৌরভিলা ভবনের ৪র্থ তলায় ভাড়া থাকতেন। এর আগে ওই রুম তালাবদ্ধ ছিল।

এদিকে চাঁদপুর জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক মানিক পোদ্দার বলেন, ‘পিন্টুকে নিয়ে তার পাওনাদারদেরসহ একটি দরবারও হয়েছিল। তখন তার ঋণের বিষয়ে আমরা জানতে পারি। সে আমাদের বাজুসের সাধারণ সদস্য।’

ওসি মজিবুর রহমান  বলেন, ‘প্রথমে পিন্টুর রুমে পুলিশ যায় পরে ডিবির একটি টিম ওই রুমে প্রবেশ করে। রুমের মালামাল সরিয়ে ফেলার আলামত পাওয়া গেছে। এ সময় বাড়ির মালিক পক্ষের রাসেল উপস্থিত ছিলেন। এতে অনেকটা নিশ্চিত তিনি স্বেচ্ছায় আত্মগোপনে গিয়েছেন।’

এর আগে চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ‘পিন্টু দাসের বন্দকি ব্যবসার পাওনাদার অনেকেই থানায় অভিযোগ নিয়ে যোগাযোগ করছেন। এতেই বোঝা যায় পিন্টু ঋণের চাপে আত্মগোপনে গিয়েছেন।’

তিনি বলেন, ‘পিন্টু দাস সপরিবারে নিখোঁজ-এমন হেডিং দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। অনেকে পুরো নিউজটি না পড়েই মন্তব্য করছেন। এতে বিভ্রান্ত হচ্ছে। আমরা পিন্টু দাসকে খুঁজে বের করলেই প্রকৃত রহস্য উদঘাটন হবে।’

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত