Friday , 27 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মা-দুই মেয়েসহ নিহত ৫

প্রতিবেদক
Newsdesk
December 27, 2024 9:19 pm

মুন্সিগঞ্জ প্রতিনিধি :

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় থেমে থাকা তিনটি যানবাহন দুমড়েমুচড়ে গেছে। এ সময় ওই যানবাহনগুলোর পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতের তথ্য নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ। তিনি বলেন, ‘বেলা ১১টার দিকে সেতুর টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে ছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল। তখন ঢাকা-কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস থেমে থাকা তিনটি যানবাহনকে চাপা দেয়। গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। আহত ব্যক্তিদের ঢাকার মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়। পরে ওই হাসপাতাল সূত্রে জানতে পারি পাঁচজন মারা গেছেন।’

নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনের স্ত্রী আমেনা আক্তার (৪৫), তাঁর মেয়ে ইসরাত জাহান (২৬) ও রিহা মনি (১১), রাজধানীর কদমতলীর জুরাইন এলাকার বাসিন্দা মো. সোহাগের ছেলে আইয়াজ হোসেন (২) ও রাজধানীর হাতিরঝিল এলাকার বাসিন্দা সুমন মিয়ার ছেলে মো. আবদুল্লাহ (৭)।

আহতরা হলেন নিহত আমেনা আক্তারের মেয়ে অনামিকা আক্তার (২৪), কদমতলীর জুরাইন এলাকার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে নুর আলম (২৮) ও তাঁর মেয়ে ফাহমিদা আক্তার (১৭)।

ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী সেতুর টোল প্লাজা অবস্থিত। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানান হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানি। তিনি দুপুর ২টার দিকে বলেন, ধলেশ্বরী টোল প্লাজায় মাওয়ামুখী দাঁড়িয়ে থাকা যানবাহনকে পেছন দিক থেকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। টোল প্লাজার কর্মী ও টহল সেনাসদস্যদের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারের কাজ চলমান।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাবেক বিজিবি মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

এনএসআইয়ের সাবেক ডিজির ৪ দেশে অর্থপাচার ও সম্পদের পাহাড়, অনুসন্ধানে দুদক

গণমাধ্যম থেকে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি: নাহিদ ইসলাম

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে মির্জাগঞ্জের ইউএনও’কে সম্মাননা স্মারক প্রদান

এবার সানি লিওনের জায়গা নিলেন তামান্না ভাটিয়া

নেত্রকোনায় নিজঘরে মিলল কৃষকের গলাকাটা লাশ

পররাষ্ট্রস‌চি‌বের চু‌ক্তিভিত্তিক নিয়োগ বা‌তিল

ডিসেম্বরে শেখ হাসিনার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

‘জল্লাদ’ শাহজাহান মারা গেছেন

নেত্রকোনায় কৃষি ফার্ম এলাকা থেকে গরু চুরির অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য