Monday , 30 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বাইক আরোহী দম্পতি নিহত

প্রতিবেদক
Newsdesk
June 30, 2025 8:48 pm

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, নরসিংদী সদরে সাহেপ্রতাব এলাকার একটি কলেজ পড়ুয়া ছেলের খোঁজখবর নেওয়া শেষে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। তারা মোটরসাইকেল যোগে ওই অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচেড়ে গিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে তাদের মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - রাজনীতি