মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নারায়ণগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৫, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ


নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সারাবন তহুরা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জের মঙ্গলকালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন (৩৫), বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর (২৭), বনিয়াদি এলাকার রাজকুমারের ছেলে অনিক চন্দ্র দাস (২৭) ও একই এলাকার সন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস (৩০)। তাদের মধ্যে শুধু অনিক চন্দ্র দাস রায় ঘোষণার সময়ে উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৮ সালের ৫ জুন শিশু জয়ন্তকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। মুক্তিপণের টাকা না পেয়ে শিশু জয়ন্তকে একটি টিনের ঘরে আটকে রেখে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করেছেন। রায়ে ৪ আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আদালত। এ সময় একজন আসামি হাজির থাকলেও বাকিরা পলাতক ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুনসন্ত্রাসীদের সাথে নয় : তথ্যমন্ত্রী

চুরি হওয়া সাদাপাথর আগের জায়গায় ফেলার নির্দেশ

বাংলাদেশে ডলারের পরিবর্তে নিজেদের মুদ্রায় বাণিজ্য করতে চায় চীন

রুহুল আমিন গাজী ছিলেন একজন আপসহীন সাংবাদিক নেতা

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি

নিষেধাজ্ঞা ও ভিসানীতির শঙ্কা শেষ: ওবায়দুল কাদের

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

১০ সিটির মেয়রকে গতি বাড়াতে বললেন স্থানীয় সরকারমন্ত্রী

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে মির্জাগঞ্জের ইউএনও’কে সম্মাননা স্মারক প্রদান

আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল