শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নেত্রকোণায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার, রহস্য উন্মোচনে তদন্ত শুরু

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১১, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

জাহিদ হাসান,নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণা শহরে বড় বাজার এলাকায় বাসার খাটের নীচ থেকে এক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বড়বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

৬৬ বছর বয়সী দিলীপ কুমার রায় নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিভাগের শিক্ষক ছিলেন।

স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর বলেন, দিলীপ কুমারের স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। তখন থেকে দিলীপ কুমার একাই বাসায় ছিলেন।

শুক্রবার সকাল ১০টার দিকে নিভা রাণী বাসায় ফিরে সামনের ফটকে ও বাসার ভেতরের গ্রিলে তালা ঝুলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নীচে দিলীপ কুমারের মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্ন ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনাসহ প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি শিক্ষক দিলীপ কুমার রায়কে হত্যা করা হয়েছে।

“চুরির ঘটনায় না অন্য কোনো কারণে এই হত্যা- সে রহস্য উন্মোচনে তদন্ত শুরু হয়েছে। ”

এদিকে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘দুর্নীতির লাগাম টানতে দুদকের কাজে বিএনপি হস্তক্ষেপ করবে না’

বেশি মুনাফার প্রলোভনে ৬০০ কোটি টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেপ্তার

শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকেই দায় নিতে হবে: উপদেষ্টা নাহিদ

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তালিকা সঠিক নয় : পররাষ্ট্র উপদেষ্টা

আজও শাহবাগে অবস্থান নিয়েছেন প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

নিম্ন আদালত মনিটরিংয়ে এবার হাইকোর্টের ১৩ বিচারপতি

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২২

আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন, এর মধ্যেই সংস্কার করতে হবে : প্রধান উপদেষ্টা

গণতন্ত্রের উত্তরণে বাধা দিতে ভয়ংকর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল