বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পটুয়াখালীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৪, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

পটুয়াখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাংবাদিকের স্ত্রী বিথী রানী দাস মারা গেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত বিথী রানী দাস (৩২) দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি সঞ্জয় দাস লিটুর স্ত্রী। তার অকাল মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারের সদস্য সমীর দাস জানান, বিথী রানী দাস বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিথী রানী দাস বৃহস্পতিবার ভোরে মারা যান।

সাংবাদিক সঞ্জয় দাস লিটুর স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ।

দুপুর ১২টায় পটুয়াখালী শ্মশানে সঞ্জয় দাসের স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আ.লীগের নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে: আইন উপদেষ্টা

সৈকতে নারীকে কান ধরে ওঠবস-মারধর, ফারুকুল গ্রেপ্তার

সহযোগিতা না করলে ফেসবুক-ইউটিউবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

অতিরিক্ত ভাড়া নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে: হাইওয়ে পুলিশপ্রধান

খুলনায় যুবককে হত্যায় গ্রেপ্তার ৩, অস্ত্র-গুলি জব্দ

সরকার ৬ মাসের মধ্যে নির্বাচন উপহার দেবে, প্রত্যাশা মেজর হাফিজের

বিএনপির রাজনীতি বেপরোয়া গাড়ির চালকের মতো: কাদের

মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল, হট্টগোল

নেত্রকোণায় বিদ্যুৎপৃষ্ঠে সাবেক সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু

স্ত্রীসহ সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা