Sunday , 19 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Newsdesk
July 19, 2026 1:25 pm

অপরাধচিত্র প্রতিনিধি (নড়াইল): নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মো. আলিনুর ফকির (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
১৯ জুলাই রোববার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত রমজান মাসে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দেন আমিনুর ফকির।
এক মাসের মধ্যে টাকা পরিশোধ করার কথা থাকলেও রাজিব বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে শনিবার রাতে টাকা দেওয়ার কথা বলে তিনি আমিনুরকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নেন।
এ সময় আমিনুর তার ভাই আলিনুরকে সঙ্গে নিয়ে সেখানে যান। সেখানে পৌঁছে আমিনুর ফকির রাজিবের কাছে পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাজিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আমিনুর ও আলিনুরের ওপর হামলা চালায়।
হামলায় আলিনুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুই ভাইকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিনুরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার এসআই অজিত কুমার রায় বলেন, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ক্রিকেট পরিচালনা বিভাগের সিদ্ধান্ত নেবে বোর্ড, তামিমের কাঁধে ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ বিভাগ

সিলেটে ৮৯ বস্তা চোরাই চিনিসহ গ্রেপ্তার ১

আ.লীগকে নির্বাচনে আনতে দেশি-বিদেশি কোনো চাপ নেই: প্রেস সচিব

মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১

ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর

পারিশ্রমিকের টাকা চাওয়ায় হত্যা: ২ আসামির ফাঁসি-যাবজ্জীবন

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়রসহ ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

বিজিএমইএ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৮ মে

তারা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাচ্ছে: ডিএমপি কমিশনার

হাসিনা ক্ষমতায় থাকতে রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করে দিয়েছে: ফখরুল