Monday , 11 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বাউফলে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

প্রতিবেদক
Newsdesk
March 11, 2024 6:05 pm


পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে বড় ভাই সজিব হোসেনের (২১) অবৈধ পিস্তলের গুলিতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী ছোট ভাই সাব্বির হোসেন (১৭) খুন হয়েছেন। এ ঘটনায় পিস্তলসহ বড় ভাই সজিব হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মার্চ) দুপুরে পিস্তলসহ বড় ভাই সজিবকে আটক করে বাউফল থানা পুলিশ। এরআগে রবিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার সূর্যমণি ইউনিয়নে এ ঘটনা ঘটে এবং মধ্যরাতে মারা যায় সাব্বির । ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন।

তিনি জানান, পরিবারের লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর দিয়ে সাব্বির হোসেনকে চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যায়। মাথায় গুলির চিহ্ন থাকায় গুরুতর অবস্থায় বরিশাল থেকে ঢাকায় পাঠানো হয় সাব্বিরকে। ঢাকায় নেয়ার পথে রবিবার গভীর রাতে মারা যায় সাব্বির।

ওসি আরো জানান, সোমবার ঘটনাটি জানাজানি হলে পুলিশ দুপুরে পিস্তলসহ বড় ভাই সজিবকে আটক করে। তবে এখনো জানা যায়নি কী কারণে তাকে গুলি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান

শাহ আমানত বিমানবন্দরে সোনার বারসহ স্বাস্থ্য কর্মকর্তা আটক

ঈদের আগে বেতন-বোনাস না হলে শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি

ঈদযাত্রায় যে তিন দুর্ঘটনা নাড়িয়ে দিল গোটা দেশকে

জুলাই বিপ্লবে আহত ১৮ জনের পাশে বিজিবি

মুন্সীগঞ্জের তিন খুন: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

কক্সবাজার এলএ অফিসে সীমাহীন দূর্নীতি : কর্মকর্তার ভূমিকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা

‘বাইডেনের চিঠির পর বিএনপিকে এখন কে ক্ষমতায় বসাতে আসবে’

দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

জামদানি শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা