Saturday , 12 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মধুখালীতে ধানক্ষেতে ৩ বস্তায় মিলল মরদেহের ৬ টুকরো

প্রতিবেদক
Newsdesk
September 12, 2026 4:00 pm

ফরিদপুর প্রতিনিধি :

ধানক্ষেতের পাশে একটি তালগাছের গোড়ায় পড়ে ছিল তিনটি প্লাস্টিকের বস্তা। বস্তাগুলোর মুখ বাঁধা থাকায় সন্দেহ হয় স্থানীয়দের। পরে সেগুলো খুলতেই বেরিয়ে আসে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছয়টি বিচ্ছিন্ন মরদেহের অংশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ডসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালিয়া স্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ সামনে ফরিদপুরগামী সড়কের ডান পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানক্ষেতের পাশে একটি তালগাছের গোড়ায় তিনটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। বস্তাগুলোর মুখ বাঁধা থাকায় সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে খবর পেয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মধুখালী থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের উপস্থিতিতে বস্তা তিনটির মুখ খোলা হলে সেগুলোর ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও স্ত্রীর মৃত্যু

শাহজালালে ২ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ, আটক ২

ব্যক্তি বা দলকে নিয়ন্ত্রণ মানে বিনিয়োগ ও কর্মসংস্থানে নিয়ন্ত্রণ: দেবপ্রিয়

ঢাকার সবকটি আসনে জামায়াত বিজয়ী হলেও ‘মেটিকুলাস ডিজাইনে’ বিজয় কেড়ে নেওয়া হয়েছে : নূরুল ইসলাম বুলবুল

দেড় লাখ টাকাসহ জাতীয় গৃহায়নের উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

নিউজিল্যান্ডে আরও তিন দিন রুম কোয়ারেন্টিনে বাংলাদেশ

নিউজিল্যান্ডে আরও তিন দিন রুম কোয়ারেন্টিনে বাংলাদেশ

সালিশি বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আলোচনায় পটুয়াখালী–৩ আসন

ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেল: প্রধানমন্ত্রী