Saturday , 31 May 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি

প্রতিবেদক
Newsdesk
May 31, 2025 5:35 pm

নোয়াখালী প্রতিনিধি :

বৈরী আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ১৪ জন।

শনিবার (৩১ মে) দুপুর পৌনে ৩টার দিকে ভাসানচর থেকে করিম বাজার ঘাটে যাওয়ার সময় নদীর ৩০ মিটার আগে ডোবার চর এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ভাসানচর থেকে করিম বাজার ঘাটে যাত্রী নিয়ে ট্রলারটি যাচ্ছিল। বৈরী আবহাওয়ায় কারণে উত্তাল মেঘনায় করিম বাজার ঘাটের ৩০ মিটার আগে ডোবার চর এলাকায় ওই ট্রলারটি ৩৯ যাত্রী নিয়ে ডুবে যায়। এ সময় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ১৪ জন। ঘটনাস্থলে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও কোস্ট গার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

সর্বশেষ - জেলার খবর