Wednesday , 20 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সিলেটে আরও দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
August 20, 2025 3:42 pm

সিলেট প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে আরও ২ লাখ ২০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

উপজেলার উৎমাছড়া ও শ্রীপুরে পৃথক এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরী বলেন, ‘বিজিবি, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার জৈন্তাপুর উপজেলায় উৎমাছড়ার আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।’

এদিকে, জৈন্তাপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত টাস্কফোর্স। উদ্ধার পাথর রাংপানি কোয়ারিতে প্রতিস্থাপন করার কথা রয়েছে। এছাড়া প্রায় ২৮ হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের এসিল্যান্ড, পুলিশ ও বিজিবি সদস্যরা।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীতে চুরি হওয়া ৪২ রাউন্ড গুলিসহ ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

অগ্নি দুর্ঘটনায় তদন্তে সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দেবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

জনগণের ভোটই ক্ষমতার একমাত্র উৎস: মির্জা আব্বাস

বেনজীরের চার ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ

ফাঁকা গুলি ছুড়ে গতিরোধ, দুই নারী ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই

সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, ২৭ কর্মকর্তা বদলি

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কামিন্স, নারীদের মধ্যে সেরা সিভার

মাগুরার আট বছরের শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু