শুক্রবার , ২৮ জুন ২০২৪ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

স্ত্রীকে গলা কেটে হত্যার পর পালিয়েছেন স্বামী

প্রতিবেদক
Newsdesk
জুন ২৮, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি :

পারিবারিক কলহের জেরে নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী সুফিয়া বেগমকে গলা কেটে হত্যার পর ৮ বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে পালিয়েছেন আসমত আলী। গতরাতের যে কোনো সময় এই ঘটনা ঘটে। সকালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

অভিযুক্ত আসমত আলী উপজেলার জামনগর হাপানিয়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আসমত আলী প্রতিবেশী এক যুবককে মোবাইল ফোনে কল করে তার বাড়িতে কী হয়েছে কেউ ফোন রিসিভ করছে না কেন তা দেখতে বলেন। এরপর সেই যুবক আসমত আলরি বাড়ীতে গেলে ঘরের মধ্যে সুফিয়া বেগমের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান জানান, আসমত আলী কোনো কাজ না করে বিভিন্ন স্থানে চুরি ও বিয়ে করে বেড়াত। এ সব নিয়ে কলহের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে।

আসমত আলীকে আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, অভিযোগ নাহিদের

জ্বালানি খাতে তিন মাসে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: উপদেষ্টা ফাওজুল কবির

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি

সাগরে নিম্নচাপ, চার বন্দরে সতর্কসংকেত

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই করছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

নির্বাচনে সর্বোচ্চ পর্যবেক্ষক পাঠাবে ইইউ

খুলনার কাউন্সিলর হত্যা : আটক ৩, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা কীভাবে পালালো, সেটিও বিচারের আওতায় আনার তাগিদ পরিবেশ উপদেষ্টার

বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি