Friday , 1 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বেইলি রোডের আগুনে সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
March 1, 2024 6:43 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে ঘটনায় ‘দ্যা রিপোর্ট’ অনলাইনের প্রতিবেদক অভিশ্রুতি শাস্ত্রী মারা গেছেন।

শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে এসে সহকর্মীরা তাকে শনাক্ত করেন। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

একইদিন দ্যা রিপোর্টের সাবেক ভিডিও এডিটর তুষার হালদারেরও মৃত্যু হয়েছে। তুষার বর্তমানে ‘স্টার টেক’ নামের একটি আইটি কোম্পানিতে কাজ করতেন।

সাংবাদিক অভিশ্রুতি ইডেন মহিলা কলেজের ফিলিসোফি বিভাগেও অধ্যয়নরত ছিলেন। তিনি ২০১৫ সালে এসএসসি ও ২০১৭ সালে এইচএসসি পাশ করেছেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।

রাজধানীর বেইলি রোডের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এ তথ্য জানান তিনি।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলকে ‘ক্রাইম সিন’ ঘোষণা দিয়ে ভবনটির সামনে হলুদ ফিতা আটকে দেন। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ভবনের সামনে অবস্থান নেয়।

ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইনের আউটলেট ছিলো বলে জানা গেছে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

মেট্রোরেল-বিদ্যুৎ-সড়ক-রেলপথে যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলে দিতে হবে

ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

কক্সবাজারে চলন্ত এসি বাসে আগুন:জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার

বড়দিনে আতশবাজি-পটকা ফোটানোসহ ডিএমপির নানা নিষেধাজ্ঞা

গাজায় আবাসিক ভবনে ইসরাইলের হামলা, নিহত ৩৬

একুশে বই মেলা ১ ফেব্রুয়ারি শুরু

পেশাদার সাংবাদিকদের সুরক্ষার জন্য আইন ও নিয়ম-নীতি দরকার: তথ্য প্রতিমন্ত্রী

জেনারেল আজিজ ও তার ভাইদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি: মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত