শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৮, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ

বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় আবু সাঈদ (৩২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গভীর রাতে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে ওই যুবককে হত্যা করা হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে সদর উপজেলার নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি অটোভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা করতেন। এছাড়াও তিন-চার মাস ধরে তিনি বালুর ব্যবসা করে আসছিলেন।

শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে বের করে। তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। কিছুদূর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সাঈদের বাবা ইউসুফ আলী বলেন, প্রতিবেশীর সঙ্গে জায়গা নিয়ে মামলা ছিল। কিন্তু সেটা নিষ্পত্তি হয়ে গেছে। তবে আমার ছেলেকে কি কারণে কারা হত্যা করেছে তা এখনও বুঝতে পারছি না। আমি ছেলে হত্যার বিচার চাই।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, আবু সাঈদ হত্যা নিয়ে এখনও কিছু জানতে পারিনি। আমাদের একাধিক টিম এ নিয়ে কাজ করছে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আইএমএফের কাছে তিন বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ

আকার ছোট হওয়া উচিত ছিল, বাজেট বাস্তবায়ন সহজ হবে না: আমীর খসরু মাহমুদ

চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি গুজব: ধর্ম উপদেষ্টা

স্প্যানিশ উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের চেয়ে জুলুমবাজ আর নেই: জামায়াত আমির

ইউক্রেনের নীতিনির্ধারণী অবকাঠামোতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পুতিনের

অতিরিক্ত ডিআইজি হলেন ৪৭ পুলিশ সুপার

গ্যাসের প্রিপেইড মিটারের আওতায় আসবে গ্রাহকরা: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতির পিতার বাংলাদেশ গড়াই আমার একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী

দুর্গাপুরে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক