Sunday , 21 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ৮ মার্চ

প্রতিবেদক
Newsdesk
January 21, 2024 9:18 pm

নিজস্ব প্রতিবেদক :

গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

রবিবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সম্মেলনকক্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

জানা যায়, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী-ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৯ জানুয়ারি, যা চলবে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগের শিক্ষাবর্ষের মতোই এবারও আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। বিশেষায়িত বিষয়সমূহের জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া শেষে আগামী ৮ মার্চ থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। প্রথমদিনে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৯ মার্চ ‘বি’ ইউনিটের (মানবিক) এবং ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবার পাস নম্বর ঠিক করা হয়েছে ৩০। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সব কার্যক্রম শেষ করার সিদ্ধান্তও সভায় গৃহীত হয়।

এদিকে, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও সম্পন্নে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নাছিম আখতারের নেতৃত্বে একটি টেকনিকেল কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সব বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।

অন্যদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে একটি ফিন্যান্স কমিটি গঠন করা হয়। এ কমিটিতেও সব বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি রাখা হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি খাতে তিন মাসে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: উপদেষ্টা ফাওজুল কবির

১০ ঘণ্টা পর ঢাকা মেডিকেলের জরুরি সেবা চালু

শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী

ক্লাবের মালিকানা লিখে নেওয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

বাহিনীর সদস্যের গাফিলতি পেলে আইনের আওতায় নিয়ে আসব: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাইফয়েড টিকা শতভাগ নিশ্চিতের নির্দেশনা স্বাস্থ্য উপদেষ্টার

সংস্কার-নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাইলেন জামায়াত আমির

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২ মামলা

স্ত্রীকে গলা কেটে হত্যার পর পালিয়েছেন স্বামী

সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গীকারবদ্ধ: আইজিপি